একবারও শূন্য রানে আউট না হয়ে টানা সর্বাধিক ইনিংস খেলার রেকর্ড

ক্রিকেটের অজানা ফ্যাক্টসমগ্র- পর্ব ৪৮


# টেস্ট ক্যারিয়ারে একবারও শূন্য রানে আউট না হয়ে টানা সর্বাধিক ইনিংস খেলার রেকর্ডটি ইংল্যান্ডের সাবেক বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড গাওয়ারের। ১৯৮২ সালের ২৬ আগস্ট থেকে ১৯৯০ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ১১৯ ইনিংস 'শূন্যবিহীন' ছিলেন গাওয়ার।

★★ জেনে রাখা ভাল, টেস্টে শূন্যবিহীন টানা সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রিচি রিচার্ডসন (৯৬ ইনিংস)।



একবারও শূন্য রানে আউট না হয়ে টানা সর্বাধিক ইনিংস খেলার রেকর্ড


# টেস্ট ক্যারিয়ারে অভিষেকের পর থেকে 'ডাকবিহীন' সর্বাধিক ইনিংস খেলার রেকর্ডটি প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ২০০৪ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকে টানা ৭৭ ইনিংসে একবারও শূন্য রানে আউট হন নি।

২০০৮ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ক্যারিয়ারের ৭৮ তম ইনিংসে এসে প্রথমবারের মত শূন্যরানে আউট হবার স্বাদ পেয়েছিলেন ডি ভিলিয়ার্স। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে অনুষ্ঠিত উক্ত টেস্ট ম্যাচে ডি ভিলিয়ার্সকে শূন্যরানে ফিরিয়ে দেয়া বোলারটির নাম ছিল সাকিব আল হাসান! মাত্র ২ বল খেলে ০ রান করে সাকিবের ফ্লাইট ও টার্নে পরাস্ত হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।

http://www.cricbuzz.com/cricket-scorecard/3646/rsa-vs-ban-2nd-test-bangladesh-in-south-africa-test-series-2008/1

★★ জেনে রাখা ভাল, টেস্ট অভিষেকের পর থেকে 'ডাকবিহীন' সর্বাধিক ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক ব্যাটিং কিংবদন্তী অরবিন্দ ডি সিলভা। তিনি ক্যারিয়ারের শুরু থেকে টানা ৭৫ ইনিংসে একবারও ০ রানে আউট হন নি।

# ওয়ানডেতে একবারও শূন্য রানে আউট না হওয়া একমাত্র ব্যাটসম্যানটি হলেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুদলের হয়েই খেলা সাবেক ব্যাটসম্যান কেপলার ওয়েসেলস। তাঁর ক্যারিয়ারে খেলা ১০৫টি ওয়ানডে ইনিংসের একটিতেও ডাক মারেন নি তিনি। ওয়ানডেতে শূন্যবিহীন টানা সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডও এটি।

Previous
Next Post »