রাশিয়া বিশ্বকাপ ২০১৮: প্রিভিউ (গ্রুপ জি)


গ্রুপ জি: ইংল্যান্ড, বেলজিয়াম, তিউনিশিয়া এবং পানামা।
এবারের বিশ্বকাপে গ্রুপ 'জি' এর সমীকরণটা খুব স্ট্রেইট ফরোয়ার্ড। কোন দুটি দল পরবর্তী রাউন্ডে যাচ্ছে সেটা যেন নির্ধারিত হয়ে গেছে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবার পরপরই। আজকের আলোচনা গ্রুপ ‘জি’ নিয়ে।
গ্রুপ 'জি' থেকে রাউন্ড অব সিক্সটিনের সম্ভাব্য দুই ক্যান্ডিডেট নিঃসন্দেহে ইউরোপের 'দুই জায়ান্ট' ইংল্যান্ড এবং বেলজিয়াম। গ্রুপের শীর্ষস্থানটা কে পাচ্ছে তা জানতে এই দুই দলের 'হেড টু হেড' লড়াইয়ের ওপর আলাদা নজর রাখতেই হচ্ছে। তবে চমক দেখাতে প্রস্তুত দুর্দান্ত ফর্মে থাকা ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বর দল তিউনিশিয়াও।
চলুন এক নজরে দেখে নিই গ্রুপ 'জি' এর দলগুলোর বর্তমান অবস্থা, অতীত সাফল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে।

রাশিয়া বিশ্বকাপ ২০১৮: প্রিভিউ (গ্রুপ জি)

★ ইংল্যান্ড
কনফেডারেশন: উয়েফা
নিকনেম: থ্রি লায়নস
ফিফা র‍্যাংকিং: ১৩
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৫ বার (সর্বপ্রথম ১৯৫০ সাল)
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৬ বিশ্বকাপ)
কোচ: গ্যারেথ সাউথগেট
অধিনায়ক: জর্ডান হেন্ডারসন (এখনও নিশ্চিত নয়)
সম্ভাব্য ফর্মেশন: ৩-৪-২-১, ৩-৫-২
শক্তিমত্তা: শক্তিশালী রক্ষণভাগ (বাছাইপর্বে ১০ ম্যাচে মাত্র ৩ গোল খেয়েছে), গতি ও তারুণ্য নির্ভর আক্রমণভাগ, উইং প্লে, ওভারল্যাপিং ফুলব্যাক, কাউন্টার অ্যাটাক। ডেলে আলির মত ভার্সেটাইল এটাকিং মিডফিল্ডার এবং হ্যারি কেইনের মত জাত গোলশিকারি আছে তাদের দলে। তাছাড়া ইংলিশদের রিজার্ভ বেঞ্চও এবার যথেষ্ট ফায়ারপাওয়ার সমৃদ্ধ।
দুর্বলতা: মানসম্মত ডিফেন্সিভ/হোল্ডিং মিডফিল্ডারের অভাব। গোলকিপিংয়ে অনভিজ্ঞতাও একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। মিডফিল্ডে টেকনিক্যাল সামর্থ্য এবং ট্যাকটিকাল বুদ্ধিমত্তা দুটোরই অভাব আছে। এছাড়া বড় আসরে চাপের মুহূর্তে খেই হারিয়ে ফেলাটা ইংলিশদের ঐতিহ্যে পরিণত হয়েছে।
কি প্লেয়ার: হ্যারি কেইন, ডেলে আলি (টটেনহ্যাম), রাহিম স্টারলিং (ম্যানচেস্টার সিটি)।
রাইজিং স্টার: মারকাস র‍্যাশফোর্ড, জেসে লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), রুবেন লফটাস-চিক (চেলসি), ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (লিভারপুল)।
যেকোন বৈশ্বিক ফুটবল আসরে ব্রিটিশ মিডিয়ার কল্যাণেই হোক আর দলে নামীদামী তারকার উপস্থিতির কারণেই হোক, ইংল্যান্ড বরাবরই একটা 'ওভারহাইপড' দল। এবারও তার ব্যতিক্রম নয়, তবে প্রত্যাশার পারদ গত আসরগুলোর মত অতটা আকাশচুম্বী নয়। দু'বছর আগে ইউরোর শেষ ষোলোয় 'পুঁচকে' আইসল্যান্ডের কাছে হারের ক্ষতটা যে এখনও টাটকা।
২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হার, ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডে জার্মানির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া কিংবা ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া (৪ দলের মধ্যে ৪র্থ) ইংল্যান্ডের নামটা এবার ফেভারিটদের তালিকায় নেই। তবে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালিস্টদের একটি হিসেবে এবারের তারুণ্য নির্ভর ইংল্যান্ডের ওপর বাজিটা ধরাই যায়।

★ বেলজিয়াম
কনফেডারেশন: উয়েফা
নিকনেম: রেড ডেভিলস
ফিফা র‍্যাংকিং: ৫
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৩ বার (সর্বপ্রথম ১৯৩০ সাল)
সেরা সাফল্য: চতুর্থ স্থান (১৯৮৬ বিশ্বকাপ)
কোচ: রবার্তো মার্টিনেজ
অধিনায়ক: এডেন হ্যাজার্ড (উইঙ্গার)
সম্ভাব্য ফর্মেশন: ৩-৪-২-১, ৩-৪-৩
শক্তিমত্তা: স্টার পাওয়ার- দলে একঝাঁক অভিজ্ঞ ও প্রতিভাবান তারকা ফুটবলারের উপস্থিতি, শক্তিশালী আক্রমণভাগ এবং ক্রিয়েটিভ মিডফিল্ড। ডি ব্রুইন, হ্যাজার্ডের মত স্কিলসম্পন্ন প্লেমেকার এবং লুকাকুর মত বিশ্বমানের স্ট্রাইকার আছে ওদের টিমে।
দুর্বলতা: স্পেশালিস্ট ফুলব্যাক নেই ওদের, ডিফেন্সে সমন্বয়হীনতা, যোগ্য লিডারশিপ ও টিম স্পিরিটের অভাব লক্ষণীয়। বড় টুর্নামেন্টে সামর্থ্য অনুযায়ী এবং দল হিসাবে পারফর্ম করতে না পারা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তাদের সামনে। অনেকের মতে শিরোপা জেতার মানসিকতা এবং কিলার ইন্সটিংক্টের অভাব আছে দলটির। রবার্তো মার্টিনেজের ট্যাকটিকাল সেন্স নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
কি প্লেয়ার: কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), এডেন হ্যাজার্ড (চেলসি), ড্রাইস মার্টেন্স (নাপোলি), রোমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড), থমাস মুনিয়ের (পিএসজি)।
রাইজিং স্টার: ইউরি টিয়েলেমান্স (মোনাকো), জর্ডান লুকাকু (লাৎসিও)।
নিজেদের ইতিহাসে ১৩তম বারের মত বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইউরোপের ঐতিহ্যবাহী দল বেলজিয়াম। কাগজে কলমে টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী এবং 'হট ফেবারিট' দলগুলোরও একটি তারা। এতবার খেললেও বিশ্বকাপে বেলজিয়ামের সেরা সাফল্য বলতে সেই ১৯৮৬ সালের আসরে সেমিফাইনালে ওঠা। মিশেল প্লাতিনির ফ্রান্সের কাছে হেরে চতুর্থ স্থান নিয়েই সেবার সন্তুষ্ট থাকতে হয়েছিল বেলজিয়ামকে।
কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, ড্রাইস মার্টেন্সের মত একঝাঁক বিশ্বমানের ফুটবলারে সমৃদ্ধ বেলজিয়ামের এই প্রজন্মকে বলা হচ্ছে তাদের ইতিহাসের সোনালি প্রজন্ম, ডিফেন্স থেকে অ্যাটাক সব জায়গাতেই প্রতিভার ছড়াছড়ি। এমন একটা প্রতিভাধর দল নিয়ে ওরা কি পারবে বিশ্বকাপে নিজেদের আগের সাফল্যকে ছাড়িয়ে যেতে? জানতে হলে অপেক্ষা করুন টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত।
★ তিউনিশিয়া
কনফেডারেশন: আফ্রিকা
নিকনেম: দ্য কার্থেজ ঈগলস
ফিফা র‍্যাংকিং: ১৪
বিশ্বকাপে অংশগ্রহণ: ৫ বার (সর্বপ্রথম ১৯৭৮ সাল)
সেরা সাফল্য: গ্রুপ পর্ব (১৯৭৮, ১৯৯৮, ২০০২ ও ২০০৬ বিশ্বকাপ)
কোচ: নাবিল মালাউল
অধিনায়ক: আয়মেন মাথলুথি (গোলরক্ষক)
শক্তিমত্তা: শক্তিশালী, ব্যালান্সড এবং ক্রিয়েটিভ মিডফিল্ড, টিমওয়ার্ক, ডিসিপ্লিন, সেট পিস।
দুর্বলতা: একজন দক্ষ ও বিশ্বস্ত গোল স্কোরারের অভাব, ফরোয়ার্ডদের ইনকন্সিস্ট্যান্সি।
সম্ভাব্য ফর্মেশন: ৪-২-৩-১, ৪-৩-২-১
কি প্লেয়ার: ওয়াহবি খাজরি (রেঁনে), ফারজানি সাসি (আল নাসর), আলী মালাউল (আল আহলি)।
রাইজিং স্টার: নাঈম স্লিতি (ডিজন)।
১২ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া উত্তর আফ্রিকার দলটিকে প্রেরণা যোগাচ্ছে বাছাইপর্বের অপ্রতিরোধ্য ফর্ম (একটি ম্যাচেও হারে নি তারা)। তাদের প্রাথমিক লক্ষ্য থাকবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া। কিন্তু গ্রুপে ইংল্যান্ড এবং বেলজিয়ামের মত শক্তিশালী প্রতিপক্ষ থাকায় কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য। দেখা যাক, সম্ভাব্য দুই গ্রুপ ফেভারিটকে টপকে তিউনিশীয়রা কোন 'সারপ্রাইজ' উপহার দিতে পারে কিনা।
★ পানামা
কনফেডারেশন: কনকাকাফ
নিকনেম: লা মারিয়া রোজা, লস ক্যানালেরোস
ফিফা র‍্যাংকিং: ৫৫
বিশ্বকাপে অংশগ্রহণ: এবারই ১ম
সেরা সাফল্য: নেই
কোচ: হার্নান দারিও গোমেজ
অধিনায়ক: রোমান তোরেস (সেন্টার ব্যাক)
সম্ভাব্য ফর্মেশন: ৪-৪-২, ৪-২-৩-১
শক্তিমত্তা: ডিসিপ্লিন, দলীয় ঐক্য ও টিম স্পিরিট।
দুর্বলতা: বিশ্বকাপের মত বড় আসরে খেলার অনভিজ্ঞতা, দলে তুলনামূলক বয়স্ক ও মন্থরগতির খেলোয়াড়ের আধিক্য। তাছাড়া স্কিল, ট্যাকটিক্স এবং টেকনিক্যাল এবিলিটিতেও বেশ পিছিয়ে থাকবে ওরা।
কি প্লেয়ার: রোমান তোরেস (সিয়াটল সাউন্ডার্স), গ্যাব্রিয়েল গোমেজ (অ্যাটলেটিকো বুকারামাঙ্গা), আলবার্তো কুইন্টেরো (ইউনিভার্সিতারিও)।
রাইজিং স্টার: মাইকেল মুরিলো ও ফিদেল এসকোবার (নিউ ইয়র্ক রেড বুলস)।
বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে আসা মাত্র ৪০ লাখ জনগোষ্ঠীর দেশ পানামার ওপর প্রত্যাশার চাপ নেই বললেই চলে। উপভোগের মন্ত্রে উজ্জীবিত মধ্য আমেরিকার দলটির লক্ষ্য মূলত অভিজ্ঞতা অর্জন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা। নিজেদের সেরাটুকু উজাড় করে দিয়ে টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে চায় তারা।
★ ম্যাচ টু ওয়াচঃ ইংল্যান্ড বনাম বেলজিয়াম (২৮ জুন রাত ১২টা)
★ প্লেয়ার্স টু ওয়াচঃ
১. কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম)
ক্লাব- ম্যানচেস্টার সিটি
পজিশন- সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার/প্লেমেকার
আন্তর্জাতিক ম্যাচে গোলসংখ্যা- ৫৯ ম্যাচে ১৪ গোল
বাছাইপর্বে গোলসংখ্যা- ২ গোল, ৩ অ্যাসিস্ট
জার্সি নম্বর- ৭
বয়স- ২৬
উচ্চতা- ৫ ফুট ১১ ইঞ্চি
স্ট্রং ফুট- রাইট
শক্তিমত্তা- টেকনিক্যাল স্কিল, বল কন্ট্রোল, ড্রিবলিং, পাসিং অ্যাকুরেসি, থ্রু বল, ক্রসিং, লং রেঞ্জ শ্যুটিং, সেট পিস টেকিং, স্ট্যামিনা।
২. হ্যারি কেইন (ইংল্যান্ড)
ক্লাব- টটেনহাম হটস্পার
পজিশন- সেন্টার ফরোয়ার্ড
আন্তর্জাতিক ম্যাচে গোলসংখ্যা- ২৩ ম্যাচে ১২ গোল
বাছাইপর্বে গোলসংখ্যা- ৫ গোল, ১ অ্যাসিস্ট
জার্সি নম্বর- ১০
বয়স- ২৪
উচ্চতা- ৬ ফুট ২ ইঞ্চি
স্ট্রং ফুট- রাইট
শক্তিমত্তা- পাওয়ারফুল এবং অ্যাকুরেট শুটিং, ফিনিশিং, হেডিং, হোল্ড আপ প্লে, বল কন্ট্রোল, পজিশনিং, অফ দ্য বল মুভমেন্ট।
৩. এডেন হ্যাজার্ড (বেলজিয়াম)
ক্লাব- চেলসি
পজিশন- লেফট উইঙ্গার/অ্যাটাকিং মিডফিল্ডার
আন্তর্জাতিক ম্যাচে গোলসংখ্যা- ৮২ ম্যাচে ২১ গোল
বাছাইপর্বে গোলসংখ্যা- ৬ গোল, ৫ অ্যাসিস্ট
জার্সি নম্বর- ১০
বয়স- ২৭
উচ্চতা- ৫ ফুট ৮ ইঞ্চি
স্ট্রং ফুট- রাইট
শক্তিমত্তা- গতি, ড্রিবলিং, স্কিল, টেকনিক্যাল এবিলিটি, ক্রিয়েটিভিটি, অ্যাজিলিটি, মুভমেন্ট, পজিশনিং, পাসিং, শুটিং।
Previous
Next Post »